অল্প বয়সে চুল পাকা রোধে ঘরোয়া টিপ্স
বয়েসের আগেই চুল পেকে যাওয়ার সমস্যায় পড়ে যান অনেকেই। তাতে সৌন্দর্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ ইদানীং এই সমস্যাটা খুব বেশি চোখে পড়ছে। নারী-পুরুষ সবারই এই সমস্যায় ভোগার হার ক্রমশ বেড়েই চলেছে। বেশি মসলাযুক্ত খাবার খাওয়া, ঘুম কম বা একেবারেই না হওয়া, চুলের যত্ন না নেওয়া, কম দামী এবং অনেকরকম হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা, আবার জেনেটিক বা হরমোনের কারণে বয়স হওয়ার আগেই চুলে পাক ধরার সম্ভাবনা দেখা যায়। তবে সঠিক যত্ন নিলে আপনি ঘরে বসেই চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন৷
তেল, মেথি ও আমলকী:-
এক কাপ নারকেল তেল, এক টেবিল চামচ মেথি গুঁড়ো আর দুই টেবিল চামচ আমলকী গুঁড়ো একসাথে মিশিয়ে একটি প্যানের মধ্যে নিয়ে অল্প আঁচে গরম করুন। তেল যখন আস্তে আস্তে বাদামী রঙ ধারণ করবে তখন সেটিকে নামিয়ে ভাল করে ঠাণ্ডা করে ছেঁকে রাখুন। এই মিশ্রনটি চুলের গোড়ায় এবং মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। ভালো ফল পেতে রাতেও এটিকে ব্যবহার করতে পারেন। সকালে উঠে চুল ভাল করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে করে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন৷

No comments