তেতুল খেলে কি উপকার হয় ?????
তেতুল খেলে কি উপকার হয় জেনে নিন। অনেকে মনে করেন তেতুল খেলে রক্ত পানি হয়ে যায়, জেনে নিন তেতুল খেলে কি আসলেই রক্ত পানি হয়? তেঁতুল বা তিন্তিড়ী এর বৈজ্ঞানিক নাম: Tamarindus indica, ইংরেজি নাম: Melanesian papeda এটি Fabaceae পরিবারের Tamarindus গণের অন্তর্ভুক্ত লেবু জাতীয় ফলের গাছ। এটি একপ্রকার টক ফলবিশেষ।
অনেকেরই ধারণা, তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রক্ত পানি হয়। এ ধারণা সম্পূর্ণ ভুল। তেঁতুলে রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুণ। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুব উপকারী। রক্তে কোলস্টেরল কমানোর কাজে তেঁতুলের আধুনিক ব্যবহার হচ্ছে।
চাটনি হোক কী অন্য কোনো পদ এই টক টক ফলটি যে রান্নায় পড়ুক না কেন কেল্লা একেবারে ফতে! সে পদটি যে চেটেপুটে একেবারে গলাধঃকরণ যে হবেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শুধু স্বাদের দিক থেকেই নয়, আমাদের স্বাস্থ্যের উন্নতিতেও এই ফলটির কোনো বিকল্প হয় না বললেই চলে। ভাববেন না মজা করছি! বাস্তবিকই কিন্তু শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে তেঁতুলের জুড়ি মেলা ভার।
আসলে এতে থাকা একাধিক Anti-Inflammatory উপাদান দেহের অন্দরে প্রদাহ কমানোর মধ্য দিয়ে একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে দৃষ্টিশক্তির উন্নতিতে, ত্বকের পরিচর্যায় এবং আরও নানা শারীরিক উন্নতিতে এই ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই রোগমুক্ত সুস্থ শরীর যদি পেতে চান, তাহলে সপ্তাহে কম করে ৩-৪ দিন জমিয়ে তেঁতুল খাওয়া শুরু করুন। দেখবেন উপকার মিলবে।
একাধিক গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটির শরীরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, ই এবং বি। সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ডায়াটারি ফাইবার। এখানেই শেষ নয়, একাধিক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টেরও দেখা মেলে এই ফলটিতে। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন, তেঁতুল আকারে খাট হলে কী হবে, গুণে সর্বগুণ সম্পন্ন! তাহলে আর অপেক্ষা কিসের।
যদি আমাদের পোস্ট গুলো আপনাদের ভালো লাগে তবে আমাদের website থেকে ঘুরে আসতে পারেন এবং আপনার পছন্দের পোডাক্টি ক্রয় করতে পারেন।
যদি আমাদের পোস্ট গুলো আপনাদের ভালো লাগে তবে আমাদের website থেকে ঘুরে আসতে পারেন এবং আপনার পছন্দের পোডাক্টি ক্রয় করতে পারেন।

No comments